1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

নবাবগঞ্জে মাদকসহ কারবারি আটক, ইয়াবা-ট্যাপেন্টাডল-হেরোইন উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ও হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে নবাবগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ এমদাদুল হক সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে আফতাবগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুশদহ ইউনিয়নের নয়াপাড়া (জিয়ার মোড়) এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রি করছে।
পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ঘটনাস্থলে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটক ব্যক্তি মোঃ জয়নাল (৪৫), পিতা-মৃত আবুল কালাম, সাং-মাদারিপুর, কুশদহ, থানা-নবাবগঞ্জ, জেলা-দিনাজপুর।
তল্লাশীকালে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩০ পুঁড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার ৫০০ টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.