1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অটোচালকদের বৃহৎ সংগঠন গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র ১৬ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  গত শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে জামাল উদ্দিন লালন-কে সভাপতি ও ইমন আহমদ-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন। কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ সভাপতি নোমান আহমেদ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, অটোচালকদের অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নতুন কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সমিতির সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.