আসন্ন এসএসসি ও সমমান মাদ্রাসা শিক্ষা বোর্ড দাখিল,কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল পরীক্ষা একসাথে ২১ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় নির্দেশক্রমে অবাধ সুষ্ঠু,নকল মুক্ত,পরীক্ষা অনুষ্ঠান লক্ষে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম সরওয়ার সভাপতিত্বে মুলাদী উপজেলা হল রুমে উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধান শিক্ষকদের নিয়ে পরীক্ষার প্রস্তুতি ও করণীয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি পরাগ শাহ, ডাঃ মোঃ সাইয়েদুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার, মোঃ মনিরুল ইসলাম উপজেলা কৃষি কর্মকর্তা, নাসরিন জুবাইদা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন, মাধ্যমিক শিক্ষা প্রকল্প কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান সহ উপজেলার আরো অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মুলাদী প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মিরন। আলোচনা সভায় শিক্ষকদের মতামত ভিত্তিতে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।
পরীক্ষার আলোচনা শেষে ডাঃ মোঃ সাইয়েদুর রহমান চলমান মহামারী হাম নিয়ে কিছু দিক নির্দেশনা তুলে ধরেন। ইতিমধ্যে হাম আক্রান্ত হয়ে অনেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আগামী ২০ এপ্রিল থেকে নয় ৯ থেকে ৫ বছরের নিচে শিশুদের হাম এক ডোজ হাম রুবেলা টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। উপস্থিত সকল শিক্ষক মন্ডলীর প্রতি যার যার অঞ্চলের শিশু অভিভাবকদের অবহিত করার জন্য অনুরোধ জানান।