1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শিবগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা 

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাজহারুল ইসলামের সঙ্গে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নবাগত ইউএনও সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবার মান উন্নয়নে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণকে সচেতন করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয়ে তাদের মতামত তুলে ধরেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সভায় ইউএনও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন।

মতবিনিময় সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে আরও সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.