1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

রংপুর বুড়ির হাটে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৬৯ দেখেছেন

রংপুর প্রতিনিধিঃ

আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই,আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই”এই শ্লোগানে রংপুর মহানগর বুড়িরহাটে
কোটা বিরোধী আন্দোলনে প্রতিবাদ মিছিল করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর দুইটার দিকে বুড়ির হাট ঈদগাহ মাঠের সামনে থেকে এ মিছিলটি বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বুড়িরহাট বাজার হয়ে বুড়ির হাট হাইস্কুলের সামনে দিয়ে রংপুর -মহিপুর- গংগাচড়া মহাসড়কে সাধারণ শিক্ষার্থীরা অবরোধ করেন। টানা ৩ ঘন্টা অবরোধ শেষে যাত্রীদের ছেড়ে দেন শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক কোনো হস্তক্ষেপ দেখা যায়নি।

মিছিলিটি রংপুর এবং লালমনিরহাট সড়কের রোডে অবস্থান নেয় ।এ সময় চাকুরিতে কোটা বাতিল ও দেশের বিভিন্ন স্থানে গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনা এবং রংপুরে বেরোবি ইংরেজি বিভাগে শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ছাব্বির হোসেনকে ২০ টি রাবার বুলেটে আহত করা সহ সকল শিক্ষার্থীদের কে যারা আহত বা নিহত করেছেন সেই অপরাধকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবী জানিয়ে বক্তব্য রাখেন কোটা আন্দোলনরত শিক্ষার্থী তাওসিফ আরিয়ন বনি,আহত ঢাবি শিক্ষার্থী সাব্বির সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী। রংপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ।কিন্তু আন্দোলন চলাকালীন কোনো ধরনের নিরাপত্তা ছিলো না বলে যানা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.