1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা 

  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

গত১০তরিখ  শুক্রবার কক্সবাজারে কর্মরত একঝাঁক তরুণ, উদ্যমী ও মেধাবী সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত কক্সবাজার মডেল প্রেস ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঈদ পুনর্মিলনী, অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কক্সবাজারের কলাতলীতে অবস্থিত সেন্ডি বিচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ. এম. এরশাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ আমিন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন মনছুর আলম মুন্না এবং সভাপতিত্ব করেন ইমতিয়াজ মাহমুদ ইমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহরের আমিন ও চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবদলের সহ-সম্পাদক জিসান উদ্দিন জিসান। এছাড়াও বক্তব্য দেন দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার ব্যুরো প্রধান অ্যাডভোকেট জি. এম. আশেক উল্লাহ, দৈনিক আমার দেশের স্টাফ রিপোর্টার আনচার হোসেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, নিউজ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইরফানুল হাসান ইরফান, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান এবং বাংলা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আমিন। এছাড়া বক্তব্য রাখেন ‘আমরা কক্সবাজারবাসী’-এর সহ-সম্পাদক নাজিম উদ্দীন নাজিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবি ওয়াহেদ এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য রনি চৌধুরী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.