৯ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার। বগুড়া-৬ সদর উপ-নির্বাচনের মালতিনগর প্রাইমারি স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই রেজাল্ট শীটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টদের দাবি, জামায়াত ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেলের এজেন্টরা আগেভাগেই এসব স্বাক্ষর করে নেয়। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।