সোনারগাঁওয়ে স্বাস্থ্য সেবায় সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘একে এস ডায়াগনস্টিক সেন্টারের মালিককে জরিমানা সহ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেল উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় কলেজ রোডে সিনিয়র সহকারী সচিব ফাইরুজ তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, একেএস ডায়াগনস্টিক সেন্টার নামে একটি বেসরকারি হসপিটালের লাইসেন্স না থাকাসহ এক্সরে মেশিনের রেডিয়েশন বন্ধ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ সহ নানা অপরাধে ভোক্তা অধিকার আইনে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ম্যানেজার মনোয়ার হোসেনকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা কালে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।