1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

একটি পরিবারের অত্যাচারে জিম্মি এলাকাবাসী: প্রশাসনের হস্তক্ষেপ দাবি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

​রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকায় একটি পরিবারের দীর্ঘদিনের ‘অসহনীয়’ অত্যাচার, মামলা-হামলা ও হয়রানির বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয় বাসিন্দারা। লিপি রহমানের পরিবারের হাত থেকে নিষ্কৃতি পেতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে তিনটি সমাজ কমিটিসহ স্থানীয় সর্বস্তরের মানুষ।​গত ৭ই এপ্রিল দুপুরে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নতুন পাড়া সমাজ কমিটি ও পোস্ট অফিস কলোনি সমাজ কমিটিসহ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ।​সংবাদ সম্মেলনে নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি আঃ খালেক অভিযোগ করেন, লিপি রহমানের পরিবার দীর্ঘদিন ধরে তিনটি সমাজ কমিটি ও এলাকাবাসীকে নানাভাবে নাজেহাল করে আসছে। তিনি দাবি করেন, লিপি রহমানের স্বামী মোঃ আবু তাহেরের দায়ের করা একটি মামলার মাধ্যমে অতীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছিল। এরপর থেকেই এই পরিবারটি এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেপরোয়া হয়ে ওঠে। তাদের ভয়ে সাধারণ মানুষ দীর্ঘ সময় মুখ খোলার সাহস পায়নি।
​নতুন পাড়া সমাজ কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু জানান, বিগত সরকারের সময় থেকেই এই পরিবারটি এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। কেউ প্রতিবাদ করলেই তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, সরকার পরিবর্তনের পরেও তাদের এই বিতর্কিত কর্মকাণ্ড ও জনবিরোধী কার্যক্রম বন্ধ হয়নি।​পোস্ট অফিস কলোনি সমাজ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার আজিম সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ তুলে বলেন।
​বিভিন্ন সময় মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। ​টাকা দিতে অস্বীকার করলে সাজানো ও মিথ্যা অভিযোগে সাধারণ মানুষকে ফাঁসানো হয়। ​সম্প্রতি সাবেক সমাজ কমিটির সভাপতি মামুনুর রশিদের বিরুদ্ধেও অনুরূপ একটি উদ্দেশ্যপ্রণোদিত ঘটনা ঘটানো হয়েছে।
​সমাজ কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ জানান, লিপি রহমানের পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে বা তার পরিবারের নারীদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। স্থানীয় বাসিন্দা মোঃ শ্রাবন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সম্প্রতি তিনি একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, পরে এলাকাবাসী তাকে উদ্ধার করেন।​সংবাদ সম্মেলনে উপস্থিত বাসিন্দারা জানান, একটি মাত্র পরিবারের কারণে পুরো এলাকায় বর্তমানে আতঙ্ক ও চরম অস্থিরতা বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে এই পরিবারের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। অন্যথায়, সাধারণ মানুষকে সাথে নিয়ে মানববন্ধন ও আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.