1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১ দেখেছেন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসূতী গাটিয়ার ভিটা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মিজান (১৮) নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ৮২৬ নম্বর পিলারের পাশে নিজ জমিতে ধানক্ষেতে সেচ দিচ্ছিলেন মিজান।
এ সময় ভারতের গুমুতি ক্যাম্প থেকে দায়িত্বরত বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি ছোড়েন।

এতে মিজান গুলিবিদ্ধ হয়ে আহত হন। আহত মিজান পাটগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধবলসূতী এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রং কর্মরত চিকিৎসক।

এ ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয় উত্তেজিত জনতা ভারতীয় স্বদেপ বর্মন নামে এক নাগরিককে গরুসহ সীমান্ত এলাকা থেকে তুলে নিয়ে আসেন বাংলাদেশে। ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় বাসিন্দারা নিরীহ কৃষকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ বিষয়ে তিস্তা ব্যাটলিয়নের ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধের ঘটনা নিশ্চিত করে জানান, দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে । তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.