1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়া জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।   জেলা পরিষদ প্রশাসকের নিজ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনিযুক্ত প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন: দাপ্তরিক সকল কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং কোনো অবস্থাতেই দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। নাগরিক সুবিধা বৃদ্ধিতে কর্মকর্তা ও কর্মচারীদের আরও বেশি আন্তরিক ও নিষ্ঠাবান হতে হবে। সভায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। মতবিনিময় সভায় কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা ও দৌলতপুর উপজেলার জেলা পরিষদ ডাকবাংলোর কেয়ারটেকার এবং রবীন্দ্র লালন উদ্যানের দৈনিক হাজিরা ভিত্তিক কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া জেলা পরিষদের সকল কার্যক্রমকে আরও জনবান্ধব ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি একটি আদর্শ ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জেলা পরিষদকে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও টিমওয়ার্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.