1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদন্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

‎মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন । বুধবার(১ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উপজেলার  বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)। অভিযান পরিচালনার সময়  মানিকদহ চকে  মাটিকাটা ব্যবহৃত ১টি এস্কেভেটর ,মাটি পরিবহনরত অবস্থায় ১ টি মাটির ট্রলি জব্দ করে অকার্যকর ও  ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক  করা হয়।  আটকৃতরা হলেন,পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাঁপ গ্রামের  আশ্রাব আলীর ছেলে মো. রনি মোল্লা(২৬) সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের মো. মাখন বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(২৪) একি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে লুৎফর রহমান(২৮)। এর মধ্যে রনি মোল্লাকে ৩০ দিন ও মারুফ ও লুৎফরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে সূত্রে জানাযায়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন। উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি) বিষয়টি নিশ্চিত করে,জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.