1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

আগৈলঝাড়ায় মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১৫ মার্চ) উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সভাপতি আকাশ মাহমুদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
এ সময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলার সিনিয়র সাংবাদিক ওমর আলী সানি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলী মৃধা। বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য আলাউদ্দিন হাওলাদার, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সরল, গৈলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হাওলাদার, বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব ভিপি সেলিম এবং আগৈলঝাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম শিপন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, সেক্রেটারি মাওলানা ফজলুল হক এবং গৌরনদী সাংবাদিক ফোরামের সাংবাদিক নজরুল, বেল্লাল ও রবিউল।
মডেল প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ মোল্লা, মো. শাহিন হাওলাদার, আশরাফ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, বেল্লাল ফকির, তারেক ফকির, মাহামুদ ও আহাদ তালুকদারসহ আরও অনেকে।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.