1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মেহেরপুরে শিশু-কিশোরদের ঈদ কার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মেহেরপুরে শিশু-কিশোরদের অংশগ্রহণে ঈদ কার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির।
এছাড়াও এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খাইরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ. জে. এম. সিরাজুম মুনির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে অংশগ্রহণের সুযোগ রাখা হয়। এর মধ্যে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ এবং ঈদের আনন্দকে ঘিরে তাদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা রঙ ও নকশায় আকর্ষণীয় ঈদ কার্ড তৈরি করে তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দেয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.