1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বাঘায় বেকার যুব ও যুব নারীদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু

  • আপডেট সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর বাঘা উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারিবারিকভাবে হাঁস-মুরগি পালন বিষয়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, বাঘা।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় প্রতিবেদক গেলে উপস্থিত প্রশিক্ষক সহ প্রশিক্ষণার্থীরা প্রতিবেদককে জানাই গত (১০মার্চ) প্রশিক্ষণ বাঘা উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাত দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ুন কবির এবং ক্যাশিয়ার মোঃ রবিউল ইসলাম।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাহবুর রহমান। তিনি অংশগ্রহণকারীদের পারিবারিকভাবে হাঁস-মুরগি পালন, খামার ব্যবস্থাপনা, সঠিক খাদ্য সরবরাহ, রোগ প্রতিরোধ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করেন।
সাত দিনব্যাপী এই স্বল্পমেয়াদি প্রশিক্ষণে উপজেলার বেকার যুবক ও যুব নারীরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে স্বল্প পুঁজিতে হাঁস-মুরগি পালন করে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায় এবং ছোট উদ্যোগ থেকে ধীরে ধীরে বড় খামার গড়ে তোলার কৌশল শেখানো হচ্ছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে। এ সনদের ভিত্তিতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সহায়তা পাওয়ার সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনেক বেকার যুবক ও যুব নারী স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.