1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসিল্যান্ডের মতবিনিময় বান্দরবানে দুদিনব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসা সহায়তা ক্যাম্প ও রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ তথ্য অধিকার নিশ্চিতকরন লক্ষ্যে বনাঢ়্য শোভাযাত্রা রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা সভা ১০ শতক জমির দখল নিয়ে বিরোধ, জাল কাগজের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকার অনুদান বিতরণ শত বছরের জনদুর্ভোগ লাঘবে হারবাংয়ের সড়ক রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ বাগআঁচড়া যুবলীগ নেতা  নুর মোহাম্মদ খোকন গ্রেপ্তার

সাতকানিয়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢেমশা ইউনিয়নের ফকিরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ আইয়ুব, ঢেমশা ইউনিয়ন জামায়াতের আমির নেজাম উদ্দিন, উপজেলা পরিবহন সেক্টরের আহ্বায়ক নুরুল আলম , ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ও সেক্রেটারি জামাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহিউদ্দিন, ৫নং ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক নুরুল আবছার, মোস্তাফিজুর রহমান, নুর মোহাম্মদ, ফরিদসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.