1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

তারাগঞ্জে রুপলাল-প্রদীপ হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

রংপুরের তারাগঞ্জে আলোচিত মুচি রুপলাল ও প্রদীপ রবিদাস হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার হয়েছে। র‌্যাব-১৩ বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে নিজবাড়ি থেকে মাজেদুল ইসলামকে আটক করে। তার বয়স ২৪ বছর এবং তিনি স্থানীয় আলতাফ হোসেনের ছেলে।
২০২৪ সালের ৯ আগস্ট রুপলাল তার মেয়ের আশীর্বাদ করতে যাওয়ার পথে ভাগ্নি জামাতা প্রদীপ রবিদাসকে সঙ্গে নিয়ে সয়ার ইউনিয়নের বটতলায় পৌঁছালে চোর সন্দেহে একদল লোক মব তৈরি করে তাদের দুজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, ভিডিওতে মাজেদুল ইসলামকে পিটানোর দৃশ্যে দেখা যায়। নিহত রুপলালের পরিবারও অভিযোগ করে যে তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাজেদুলকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মাজেদুলকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। বিকেলে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.