1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ)’ র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের সম্মানার্থে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল এমিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট এর হলরুমে রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও ই টেন প্রাইম টেলিভিশন ও দৈনিক  বাংলাদেশ সমাচারের কক্সবাজার ব্যুরো চীফ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি বাবু পুন্য বর্ধন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম শাহীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিম, দৈনিক গণসংযোগ পত্রিকার নির্বাহী সম্পাদক জাহেদ হোসেন, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশিদ, দৈনিক প্রতিদিনের সংবাদ এর কক্সবাজার জেলা প্রতিনিধি শামসুল আলম শ্রাবণ ও দৈনিক আমার বাংলার কক্সবাজার জেলা প্রতিনিধি মো:আবদুল হালিম।

উক্ত দোয়াও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক নব বানীর স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজ পোর্টাল কক্স সময় টিভির ব্যবস্থাপনা সম্পাদক মো: রমজান আলী, বিজয় টিভির রামু উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম রনি, গ্লোবাল টেলিভিশনের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি দিদারুল আলম জিসান, দৈনিক নব বানীর কক্সবাজার জেলা প্রতিনিধি মোস্তফা জামান চৌধুরী, এশিয়ান টেলিভিশনের উখিয়া উপজেলা প্রতিনিধি নুরুল আলম, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার মো: ইলিয়াস,

নিউজ 21 বাংলা টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মো: শাহেদ,কক্স টিভির স্টাফ রিপোর্টার মনির, কাজল রেখা ও শফিকা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদেরকে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের মঙ্গলের জন্য সাংবাদিকতা করতে হবে। এটা সম্মানের জায়গা। সম্মান অক্ষুন্ন রেখে এ পেশায় কাজ করতে হবে। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন ( আরজেএফ) এর কক্সবাজার জেলা শাখা সাংবাদিকদের অধিকার আদায়ে নিরলস কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.