1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক দলের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল, রেজিঃ নং ২৩০৭ এর উদ্যোগে গতকাল ৮ মার্চ (রবিবার) চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স কক্ষে সাবেক প্রধানমন্ত্রী মহরমা খালেদা জিয়া ও মহরম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এমপি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের ইচ্ছা এবং পছন্দের প্রতিফলন ঘটাতে চায়।

চট্টগ্রাম ওয়াসাকে একটি গতিশীল ও সেবামূলক প্রতিষ্ঠানের পরিণত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আশ্বাস প্রদান করেন এবং শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম -০৯ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এমপি বলেন, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। চট্টগ্রাম ওয়াসার সেবার মান আরো উন্নতর গতিশীল করার জন্য আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শ্রমবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ, এম নাজিমুদ্দিন বলেন, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের নেতৃত্বে ওয়াসা শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন হবে এবং চট্টগ্রাম ওয়াসা এই সংগঠন ছাড়া শ্রমিক দলের আর কোন সংগঠন নাই। অন্য কোন বুইপোড়া সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের নাম ব্যবহার করলে আপনারা প্রতিহত করবেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দল ছাড়া এখানে অন্য কোন সংগঠন শ্রমিক দলের নাম ও লগো ব্যবহার করার অধিকার নাই। কেউ করার চেষ্টা করলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিস মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, তথ্য ও গবেষণা গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নাসিরাবাদ শিল্পাঞ্চল জাতীয়তাবাদের শ্রমিক দলের সভাপতি আব্দুল আজিজ মিন্টু। চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের পক্ষে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি কাজী মহিউদ্দিন মানিক, সভাপতির বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক আবু জাফর, অসাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ফরহাদ হোসেন, একরামুল হক পাটোয়ারী, বোরহান উদ্দিন, জাকারিয়া, কামাল আফসার, সিরাজুল ইসলাম সোহাগ, মোঃ খোকন সহ নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তব্য শেষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আব্দুল্লাহ আল নোমানের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.