1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা জেলা উত্তর-এর উদ্যোগে “রমজানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে ঢাকার সাভার গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক, এনডিএফ কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন। তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সংযম ও দায়িত্ববোধ জাগ্রত করে।

তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, একজন চিকিৎসকের পেশা কেবল একটি পেশা নয়; এটি মানবসেবার একটি মহান দায়িত্ব। তাই চিকিৎসকদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা প্রদান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাসান মাহবুব মাস্টার, সাবেক কমিশনার ও প্যানেল মেয়র, সাভার পৌরসভা এবং রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা।
এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আমির অধ্যাপক বশির আহমেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এ. জেড এম সেলিম, সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মো. কায়কোবাদ হোসেন রাসেল, সহযোগী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।
বক্তারা তাঁদের বক্তব্যে রমজানের শিক্ষা ধারণ করে চিকিৎসকদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, একজন মানবিক চিকিৎসক কেবল রোগের চিকিৎসাই করেন না; বরং রোগীর কষ্ট, অনুভূতি ও মানবিক দিকও উপলব্ধি করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা জেলা উত্তর-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. মো. কায়কোবাদ হোসেন রাসেলকে সংগঠনের সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.