1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মেহেরপুরের আমঝুপিতে মউক প্রধান কার্যালয়ে তালা ভেঙে চুরি

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

মেহেরপুরের আমঝুপিতে অবস্থিত স্থানীয় মানবাধিকার সংগঠন মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) প্রধান কার্যালয়ে তালা ভেঙে পরিকল্পিতভাবে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণে জানা গেছে, আজ শনিবার সকাল আটটার দিকে অফিস খোলার সময় প্রধান গেটের দুটি তালা ভাঙা দেখতে পান কর্মচারীরা। পরে অফিসে প্রবেশ করে তারা আরও তিনটি কক্ষের তালা ভাঙা দেখতে পান। কক্ষের ভেতরে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও মূল্যবান ডকুমেন্ট চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে সংস্থার প্রশাসনিক বিভাগ।
বিষয়টি তাৎক্ষণিকভাবে মেহেরপুর সদর থানায় জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং সংস্থার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মউকের প্রধানকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা এবং অফিসের উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে কিছু দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ ধরনের হীনচক্রান্ত করে চুরির ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.