1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড থানার পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে যুবদলের নেতা বহিষ্কার সোনারগাঁয়ে ‘এসআরএস ফ্যাশনের শুভ উদ্বোধন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার বিপরীতে রোগী ৮৭,১০০ শয্যায় উন্নীত করার দাবি স্থানীয়দের অবশেষে দুর্গাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর গ্রেপ্তার সমাজকল্যাণ ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন মো. নবী হোসেন হিন্দু সম্প্রদায়ের জমি থেকে ফসল কেটে নেওয়ার অভিযোগ আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা  আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ভুট্টাভিত্তিক শিল্পে বদলে যাবে লালমনিরহাটের অর্থনীতি: ত্রানমন্ত্রী গুণী শিক্ষকের তালিকায় পেকুয়ার মো. ইলিয়াস

হালুয়াঘাটে ঐতিহাসিক বদর দিবস ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১ দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাটে ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার ৭ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে উপজেলা ৫০০ বিশিষ্ট অডিটোরিয়াম হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। তিনি তার বক্তব্যে ঐতিহাসিক বদর দিবসের শিক্ষা ও ব্যক্তি জীবনে রমজানের গুরুত্ব তুলে ধরেন।

​প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম। তিনি ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের বিজয়ের গুরুত্ব এবং বর্তমান প্রেক্ষাপটে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা শাখার আমির আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখা সভাপতি মাওলানা তাইজুল ইসলাম, ময়মনসিংহ জেলা সাবেক ছাত্রশিবিরের সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, বাংলাদেশ জামায়াতে ইসলামী হালুয়াঘাট উপজেলা পৌরশাখার আহ্বায়ক খালেদুজ্জামান শামসুল আলম পনির, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক ইমাম উদ্দিন আহমদ, সাবেক ছাত্র দলের সভাপতি নরুল আলম, ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহাম্মেদ, হালুয়াঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুলমত সহ

স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উস্থিত সকলে একত্রে ইফতারে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.