1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ০৫ মার্চ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ খামারবাড়ি,ফার্মগেট (কেআইবি) মিলনায়তনে। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি শহীদ অনলাইন এক্টিভিস্ট আরজান ইভানের পরিবার।এছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক মেহেদী হাসান ও চিত্র জগতের এবং সঙ্গীত জগতের স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী এবং কণ্ঠশিল্পী বিন্দু,জিয়া সাইবার ফোর্স এর প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট ডক্টর হারুন অর রশিদ,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কে এম হারুন,উক্ত অনুষ্ঠান সঞ্চালক করেন  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, প্রধান সাজ্জাদুল আলম পলাশ,কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন জেলা, উপজেলা ও মহানগর কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্ব তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।বিশেষ ভূমিকা রাখায় বিভিন্ন জেলার নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.