1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি মাছ লুটের পর এবার পুরো পুকুর দখলের চেষ্টার অভিযোগ; অসহায় সংখ্যালঘু পরিবার নিসচা ময়মনসিংহ শাখার মাসব্যাপী রোড ক‍্যাম্পেইন ও লিফলেট বিতরণ কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

উখিয়া–রামুতে ফিলিং স্টেশনে তেলের সংকট, ভোগান্তিতে চালকরা; সরকার বলছে সংকট নেই

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

কক্সবাজারের উখিয়া ও রামু উপজেলায় হঠাৎ করে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্টেশনের দায়িত্বে থাকা কর্মচারী ও কর্মকর্তারা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় পরিবহন চালক ও সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, উখিয়া ও রামুর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল না থাকায় অনেক যানবাহন দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে পারছেন না। ফলে যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংকট আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
অন্যদিকে, পরিবহন চালক ও সাধারণ জনগণের অভিযোগ  আগাম কোনো ঘোষণা ছাড়াই কিছু ফিলিং স্টেশন হঠাৎ তেল বিক্রি বন্ধ করে দিয়েছে। এতে করে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কিনা সে প্রশ্নও তুলছেন তারা।
তবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে দাবি করা হয়েছে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং নিয়মিত সরবরাহ অব্যাহত রয়েছে। স্থানীয় পর্যায়ে সাময়িক সরবরাহ সমস্যার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে তেলের সংকটের কারণে অনেক পরিবহন চালক ও মোটরসাইকেল আরোহী বিপাকে পড়েছেন। দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.