1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

সাতকানিয়ায় পাহাড় কেটে রির্সোট নির্মাণের চেষ্টা দুই লক্ষ টাকা জরিমানা।

  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পাহাড় কেটে রির্সোট নির্মাণের নামে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের বিরুদ্ধে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বার্হী ম‌্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এসময় পাহাড় কেটে প্রাকৃতিক পরিবেশ বিনষ্টের অপরাধে শহিদুল ইসলাম (৩৫) নামে একজনকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। শহিদুল ইসলাম সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামের হাজী বেলাল আহমদের ছেলে।

ভ্রাম‌্যমান আদালত সূত্র জানায়, বুধবার দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের সত্যপীর মাজারের পাশে, বান্দরবান মহাসড়ক সংলগ্ন এলাকায় পাহাড় কেটে রির্সোট নির্মাণের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে শহিদুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বার্হী ম‌্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রাকৃতিক পরিবেশ ও জনস্বার্থ সংরক্ষণে এ ধরনের অভিযান অব‌্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.