1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

৫৪ বিজিবির উদ্যোগে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক এর নেতৃত্বে বাঘাইহাট বাজারে অবস্থিত হোসাইয়া এতিমখানা মাদ্রাসায় এ অনুদান প্রদান করা হয়।
এ সময় এতিম শিক্ষার্থীদের পক্ষে হাফেজ মোঃ শওকত আলম বিভিন্ন প্রকারের ইফতার সামগ্রী গ্রহণ করেন। অনুদানকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, ছোলা, মুড়ি, চিনি, তেলসহ রমজানে প্রয়োজনীয় নিত্যপণ্য।
বিজিবি সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাসে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.