কমলগঞ্জের মুন্সিবাজারে মরহুম হরমুজ আলী সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পূর্ব শ্যামেরকোনা খেয়াঘাট সংলগ্ন নিবাসী এবং দুবাই প্রবাসী মো. মুসলিম মিয়ার পিতা।
(০৩ মার্চ) বাদ যোহর মুন্সিবাজারস্থ ফুরকানিয়া জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, খতমে খাজেগান, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
খতমে খাজেগান ও মিলাদ পরিচালনা করেন হাফেজ কারী তুফাজ্জল হোসেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী শায়েক আহমদ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কারী সুহেল আহমদ, কারী এমদাদুল হক, কারী হাবিবুর রহমানসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য আল্লাহ তায়ালার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।