1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​ রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ ফকিরাপোল কাচা বাজারে মশক নিধন অভিযান অনুষ্ঠিত ডেঙ্গু নিয়ন্ত্রনে মশার প্রজনস্থল ধ্বংসের আহবান হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

কুষ্টিয়ার জেলা প্রশাসককে প্রত্যাহার, প্রতিবাদে অবস্থান কর্মসূচি

  • আপডেট সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে শহরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা।গত  রোববার (১ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে তাকে প্রত্যাহার করা হয়। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই আদেশে আরও চারজন জেলা প্রশাসককে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে গত বছরের ৮ নভেম্বর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক পদ থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয় ইকবাল হোসেনকে। জেলা প্রশাসক ইকবাল হোসেনকে প্রত্যাহারের বিষয়টি প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই জেলা প্রশাসক ইকবাল হোসেনকে একজন ‘মানবতার ফেরিওয়ালা’ উল্লেখ করে এ আদেশে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইকবাল হোসেনকে প্রত্যাহারের পরপরই কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘এ দেশে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষের মূল্য নেই।’ পোস্টটিতে কারোর নাম উল্লেখ করা না হলেও অনেকেই ধারণা করছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের বিষয়টিকে ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেছেন। অবশ্য পরে পোস্টটি খুঁজে পাওয়া যায়নি। এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদে রাতে শহরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল বা স্থগিতের দাবি জানান।
অন্যদিকে জেলা প্রশাসক ইকবাল হোসেনের প্রত্যাহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে সোমবার (২ মার্চ) সকাল ১০টায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সাবেক শেখ মোস্তাফিজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক কুষ্টিয়া জেলার সৎ, যোগ্য,মানবিক ও ন্যায়পরায়ণ জেলা প্রশাসকের আকস্মিক বদলির সিদ্ধান্তে জেলাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। তার জনবান্ধব ও স্বচ্ছ প্রশাসনিক কার্যক্রম জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.