মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় এক ত্রিপুরা পরিবারের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
০১ মার্চ ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক, বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ৯নং ত্রিপুরা পাড়ার বাসিন্দা জোনাল ত্রিপুরা (৫২), পিতা- প্রেমমোহন ত্রিপুরাকে গৃহ নির্মাণের জন্য ২ বান ঢেউটিন এবং নগদ ৫০০ (পাঁচশত) টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
সহায়তা প্রদানকালে বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকার সাধারণ জনগণের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহযোগিতা পাহাড়ি অঞ্চলের অসচ্ছল পরিবারের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।