1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়: সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

১ মার্চ ২০২৬  কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, সবাই মিলে কুমিল্লার উন্নয়নে পাশে দাঁড়ালে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এই প্রত্যয় নিয়েই কাজ করা হবে।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমিল্লা সমিতি ঢাকার উদ্যোগে গতকাল বিকেলে রাজধানীর রাওয়া কনভেনশন হলে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে কুমিল্লা এগিয়ে যাবে, ইনশাআল্লাহ—এমন বিশ্বাস তাঁর রয়েছে। তিনি উল্লেখ করেন, কুমিল্লাকে বিভাগ করার দাবিতে একসময় আন্দোলন করা হয়েছে এবং সেই স্বপ্ন এখনও তাঁর অন্তরে লালিত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, আজকের অনুষ্ঠানে শুধু তিনি নন—সচিব পর্যায়ের বহু কর্মকর্তা, অবসরপ্রাপ্ত যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ এবং অসংখ্য গুণীজন উপস্থিত রয়েছেন। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী বলেন, কখনও ভাবেননি তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হবে। যখন জানতে পারেন যে তাঁকে শপথ নিতে হবে, তখন তিনি বলেছিলেন—”মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি নিশ্চিত হতে চান, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেখানে যেন জনগণের কল্যাণে বাস্তব ভূমিকা রাখার সুযোগ থাকে। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলেই কেবল তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন।” তিনি আরও বলেন, সবার দোয়া ও সমর্থনে আজ অত্যন্ত পছন্দের একটি সেক্টরে তাঁকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। তিনি যেন সৎ ও হক-হালাল পথে দায়িত্ব পালন করতে পারেন এবং তাঁর বাবার সম্মান, নিজের সম্মান ও সর্বোপরি কুমিল্লাবাসীর সম্মান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন—সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কুমিল্লার উন্নয়ন ও বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব এ এস এম সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন কুমিল্লা সমিতির সভাপতি সিনিয়র সচিব এ বি এম শাহজাহান।

দোয়া ও ইফতার মাহফিলে কুমিল্লা সমিতি ঢাকার সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.