নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার আড়াই হাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ – ২ আসনের এমপি – মোঃ নজরুল ইসলাম আজাদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন আড়াই হাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক – মোঃ জুয়েল আহমেদ জুয়েল।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আড়াই হাজার থানা বিএনপির সহ সভাপতি মনজুর হোসেন মোল্লা, নারায়নগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহাবুব মোল্লা, আড়াই হাজার পৌরসভার সিনিয়র সহ সভাপতি তাহের আলী, নারায়নগঞ্জ জেলা জননেতা তারেক জিয়া পরিষদের যুগ্ন আহ্বায়ক সাহেদুর রহমান, আড়াই হাজার সাবেক পৌরসভা ছাত্র দল ইয়াছিন আরাফাত, আড়াই হাজার কলেজ শাখা সাবেক ছাত্র দল সভাপতি নিপু, আড়াই হাজার উপজেলা সাবেক ছাত্র দল সাংগঠনিক সম্পাদক তুহিন, আড়াই হাজার সাবেক পৌরসভা যুবদল সদস্য সচিব সুজন ও নাহিদ, সুমন সহ আড়াই হাজার পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় উপস্থিত সকল বক্তারা বলেন, আসন্ন পৌর নির্বাচনে আড়াই হাজার পৌরসভায় মেয়র হিসেবে জুয়েল আহমেদ জুয়েল কে আড়াই হাজার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায় তারা। উপস্থিত সকলের প্রত্যাশা আসন্ন নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে তিনি আড়াই হাজার পৌরবাসীর মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আড়াই হাজারের পৌর সভার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
জুয়েল আহমেদ জুয়েল বলেন, আমাদের আড়াই হাজারের জন নন্দিত সকলের প্রিয় জননেতা বর্তমান এমপি নজরুল ইসলাম আজাদ ভাই কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়নগঞ্জ – ২ আসন আড়াই হাজারে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। তারমধ্যে ৭ নং ওয়ার্ড নোয়াপাড়া কেন্দ্র থেকে ও ধানের শীষ মার্কায় বিপুল ভোটে জয়যুক্ত করেছেন আপনারা।
আমি জুয়েল আহমেদ জুয়েল আশা করি আড়াই হাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড নোয়াপাড়া বাসী আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের পাশে আছি, থাকব, আপনারা সাধারণ জনগন ও আমার পাশে থেকে আড়াই হাজার পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমার পাশে থাকবেন।
বিএনপি চায় এদেশের সবাই মিলেমিশে থাকুক,বিএনপি শান্ত্বি শৃঙ্খলা পূর্ন বাংলাদেশ চায়, আমি জুয়েল আহমেদ জুয়েল শান্ত্বি শৃংখলা পূর্ণ আড়াই হাজার চাই। তিনি আরো বলেন বিএনপি একটি গনতান্ত্রিক দল, এই দলের নেতা হিসেবে আড়াই হাজার পৌরবাসীকে দলমত নির্বিশেষে আড়াই হাজার পৌরসভা কে সুন্দর ভাবে গড়ার লক্ষে কাজ করব ইনশা-আাল্লাহ এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন জুয়েল।
প্রতিটি মানুষ কে এক মনে করেন তিনি, কারো প্রতি কোন বৈষম্য মনে করেন না শান্ত্বিপ্রিয় এই মহান নেতা। আড়াই হাজার পৌর মেয়র প্রার্থী জুয়েল আহমেদ বলেন-আমি ব্যক্তিগত ভাবে কখনো কোনদিন কারো সাথে মারামারি হানাহানিতে ছিলাম না,এখনো নেই, ভবিষ্যতে ও জনগনের পাশে থেকে নিরাপদ ও শান্তি শৃঙ্খলা পূর্ন উন্নয়নশীল আড়াই হাজার পৌরসভা গঠনে কাজ করে যাব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন আড়াই হাজার পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।