পবিত্র মাহে রমজান উপলক্ষে ডেমরায় দু:স্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন বিএমজিটিএ।
গত শনিবার বিকালে ঢাকা সাইনবোর্ড এলাকায় অবস্থিত এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যালয় সংলগ্নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে এবং মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা কার্যালয় ঢাকার ইনচার্জ অফ আইসিট সারোয়ার আলম।
এ সময়ে বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় ।
তাছাড়া সদ্য প্রকাশিত মাদ্রাসা এমপিও নীতিমালায় জেনারেল শিক্ষকদের যে চরম বৈষম্য করা হয়েছে তার তীব্র প্রতিবাদ করেন এবং দ্রুত সময়ে এ নীতিমালায় জেনারেল শিক্ষকদের প্রশাসনিক পদে নিয়োগের ব্যবস্থা রাখা