1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

উল্লাপাড়ায় ঈদ আনন্দে অসহায়দের পাশে অ্যাডভোকেট সিমকী ইমাম খান

  • আপডেট সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র উপহার বিতরণ করেছেন অ্যাডভোকেট সিমকী ইমাম খান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা।
গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়ায় তাঁর নিজস্ব বাসভবন ‘সিমকী খান বাগিচা’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অসহায়, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের হাতে ঈদের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।
বস্ত্র বিতরণকালে অ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে উল্লাপাড়ার অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটানোর উদ্দেশ্যেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকেও এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মরণে ইফতার বিতরণের ঘোষণা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক সদস্য সচিব সাংবাদিক শেখ মোহাম্মদ এনামুল হক, সিমকী খান বাগিচা জামে মসজিদের ইমাম মাওলানা জুলফিকার আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আলী হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.