1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

ঘোড়াঘাটে অসময়ে বাজারে সজনে ডাঁটা, দামেও চড়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

দিনাজপুরের ঘোড়াঘাটে অসময়ে উপজেলার হাটবাজারে মুখরোচক ও পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটিা অসময়ে মিলছে কাঁচাবাজারে। দামে কিছুটা বেশি হলেও রমজান মাসে সজনে পেয়ে খুশি ক্রেতারা। উপজেলার রাণীগঞ্জ বারের শাকিল হোসেন সবজি ক্রেতা বলেন, “রমজান মাসে পরিবারের ছেলে-মেয়েরা মাছ-মাংসের চেয়ে সবজি বেশি পছন্দ করে। তাই বাজারে এসেছি। নতুন সবজি হিসেবে এক পোয়া (২৫০ গ্রাম) সজনে ডাঁটা কিনলাম ৬০ টাকায়। বর্তমানে এটি বাজারের সবচেয়ে দামি সবজি বলে মন্তব্য করেন। নাম না প্রকাশে এক এক অফিসের কর্মকর্তা জানান, “সারাদিন অফিসে ব্যস্ত থাকি, তাই বিকেলে রাণীগঞ্জ বাজারে এসেছি। বাজারে সজনে ডাঁটা দেখে লোভসামলাতে পারিনি। বেশি দাম হলেও ক্রয় করেছি। উপজেলার রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ী ফারুক জানান, “এখনও দেশীয় জাতের সজনে ওঠেনি। ভারত থেকে আমদানি করা সজনে ডাঁটা বিক্রি হচ্ছে বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় সবজির চাহিদা বেড়ে যায়।” ওসমান পুর বাজারের কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল হাই বলেন, “বুধবার বাজারে ৩ কেজি ওজনের একটি পাতাকপি ১০ টাকা, আলু ১৫-২০ টাকা কেজি, পেঁয়াজ ৩৫ টাকা কেজি, টমেটো ৪০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, রসুন ১২০ টাকা আদা ১৪০ টাকা কেজি এবং কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। উপজেলার ভাতছালা গ্রামের আব্দুস ছালাম, বিরাহিমপুর গুচ্ছ গ্রামের সাইদুর জানান, সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় সজনে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয়। গ্রামবাংলার পরিচিত এই সজনের গাছ শীতের শেষে ফুলে-ফলে ভরে ওঠে। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসতবাড়ির পাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও জমিনের আইলে এবার প্রচুর সজনে ফুল ধরতে দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর সজনে ডাঁটার ভালো ফলনের আশা করছেন সংশ্লিষ্টরা। ঘোড়ঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান জানান, উপজেলার ৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় সজনের গাছ রোপণে বিনা পুঁজিতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তিনি আরো জানান, “সজনে বীজ রোপণ ছাড়াই গাছের ডাল কেটে মাঠিতে রোপন করলে সহজেই চাষ করা যায়। বসতবাড়ির আশেপাশে, রাস্তার ধারে, পুকুরপাড়ে ও ফসলের আইলে সজনে চাষ করা সম্ভব। বাণিজ্যিকভাবে সজনে চাষে কৃষকদের উৎসাহিত করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষি বিভাগের সহযোগিতায় অনেক কৃষক সজনে চাষ করে অপ্রত্যাশিতভাবে লাভবান হচ্ছেন। আশা করা হচ্ছে, চৈত্র মাসের শেষের দিকে দেশীয় সজনে ডাঁটা বাজারে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.