1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত

সাব্বির হত্যা মামলার প্রধান আসামিকে যৌথ অভিযানে র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশ কর্তৃক ৫ ঘণ্টার মধ্যে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির (২১) হত্যাকাণ্ডের প্রধান আসামিকে ঘটনার মাত্র ৫ ঘণ্টার ব্যবধানে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশের আভিযানিক দল । আজ বুধবার রাতে মহানগরীর মতিহার থানাধীন মিজানের মোড় (ডগারহাট) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
​
আজ ২৫ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর আনুমানিক ১:৩০ ঘটিকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে সাব্বির হোসেনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে একই এলাকার মো. জাসন (২৫)। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক জাসন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।
​র‍্যাবের অভিযান:
হত্যাকাণ্ডের পরপরই র‍্যাব-৫, রাজশাহীর একটি চৌকস আভিযানিক দলম আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আসামি মতিহার থানার ডগারহাট এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় র‍্যাব-৫ ও শাহ মখদুম থানা পুলিশের যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মাত্র ৫ ঘণ্টার মধ্যে ঘাতক মো.রবিউল ইসলাম জাসনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
​র‍্যাব-৫ সব সময় অপরাধ দমনে আপসহীন এবং জননিরাপত্তা রক্ষায় বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.