1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কসবায় সৎ ভাইয়ের হাতে রতন মিয়া খুন: হাত-পায়ের রগ কেটে নৃশংস হত্যার অভিযোগ, এলাকায় শোক ও ক্ষোভ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পৌরসভার আড়াইবাড়ী উত্তরপাড়া এলাকায় মো. রতন মিয়া নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব থেকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রতন মিয়ার সঙ্গে তার সৎ ভাই মিলন খানের দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মিলন খান ও তার ছেলেরা রতন মিয়ার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে রতন মিয়ার হাত ও পায়ের রগ কেটে দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের স্বজনরা জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল এবং এর জের ধরেই এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ভেঙে পড়েছে এবং এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়।
এ ঘটনায় নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হলে সমাজে আইন-শৃঙ্খলার অবনতি ঘটবে এবং অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।
স্থানীয় সচেতন মহলও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
এদিকে, এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
নিহতের আত্মার মাগফিরাত কামনা করে স্বজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.