1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

মাদারীপুরে নবনির্বাচিত সংসদ সদস্য কে সাথে নিয়ে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মাদারীপুর -২ আসনের সংসদ নবনির্বাচিত সদস্য সদস্য জাহান্দার আলী জাহানকে সাথে নিয়ে বাজারে অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অফিস ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে মাদারীপুর শহরের ইটেরপুল বাজারে এই অভিযান পরিচালিত হয়। জানা যায়, রমজান মাসে জেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এক ধরনের অসাধু ব্যবসায়ীরা নিত্য পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন।এমন খবরে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর , নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা কৃষি বিপনন অফিস।

সকালে মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহানকে সঙ্গে নিয়ে শহরের ইটেরপুল বাজারে এ অভিযান পরিচালনা করেন।এ সময় মুদি দোকান, শাকসবজি, মাছ ও মাংসের দোকানিদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা হলে আইনী ব্যবস্থা গ্রহনের কথা জানান তারা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকান ২৪ ঘন্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য। মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দ মন্ডল, নিরাপদ খাদ্য অধিদপ্তরের মাদারীপুর জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপনণ কর্মকর্তা রুবেল মিয়া সহ ইটেলপুল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান জানান, বিশ্বের অধিকাংশ বেশির ভাগ দেশে সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে কমদামে পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় ভিন্ন চিত্র। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে, রমজান মাসে যারা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে, ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের কঠিন নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন মূল্য তালিকার সিটিজেন চার্টার প্রত্যেকটি ব্যবসায়ীকে দোকানে প্রকাশ্য স্থানে যেখানে সাধারণ মানুষ দেখতে পায় সেখানে টানিয়ে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.