1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

খতমে তারাবী পড়ালেন ৯’ বছরের শিশু হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

লক্ষ্মীপুর জেলার সদর থানা ধীন মাসিম নগর খিলবাইসা গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র, হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার, গত ১৬ মাস পূর্বে, রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন , ইসলাম নগরস্থ”তাহফিজুল ফুরকান মাদ্রাসায়”ভর্তি হন ।
রমজানের পূর্বেই শিশু কাউসার পবিত্র কোরআনে হাফেজ হিসেবে সফলতা অর্জন করেন ।
পরীক্ষামূলক খতমে তারাবি মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে ।
শিশু কাউসার এর সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াত শুনে, তারাবির নামাজ আদায়কারী, সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান, লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া সহ মুসল্লীগণ বিমোহিত হন বলে জানা যায় ।
হাফেজ কাউসারের প্রশংসা করে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান লায়ন ইব্রাহিম ভূঁইয়া বলেন, কাউসারের বাবা এবং মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে হাফেজ কাউসারের মত এই শিশু বাচ্চাদেরকে কোরআনে হাফেজ হিসেবে আমাদের সমাজে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলেছেন, তারা অবশ্যই প্রশংসার দাবি রাখে ।
তিনি বলেন কওমি নেছাবে পরিচালিত এ সকল শিক্ষা প্রতিষ্ঠান দান – অনুদানের উপর অনেকটা নির্ভরশীলতায় চলে ।
বিভিন্ন সরকারি – বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তিদের পক্ষ থেকে সহায়তা পেলে এ ধরনের প্রতিষ্ঠানসমূহ থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সুন্দর সমাজ গড়ার কারিগর হিসেবে মানুষের মত মানুষ উৎপাদন হবে ।
তিনি হাফেজ মোঃ আব্দুল্লাহ আল কাউসার সহ তার সুযোগ্য শিক্ষক মন্ডলী এবং সহপাঠীদের সাফল্য কামনা করেন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.