দাউদপুর ইউনিয়ন সাবেক ছাত্রদল সভাপতি, মরহুম নিয়ামত আলী ও মাতা মরিয়ম বেগমের সুযোগ্য সন্তান মোন্তছির রহমান, তারেক রহমানের আদর্শ ও ধারাবাহিকতায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন গণমাধ্যম সাক্ষাৎকারে ।
সম্প্রতি এক মতবিনিময় সভায় মোন্তছির রহমান বলেন, তিনি হিংসা-বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা ও বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে , সবার আগে বাংলাদেশ, নির্মাণ করার অগ্রযাত্রা অব্যাহত রেখে তিনি কাজ করতে চান । তার লক্ষ্য, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও নতুন নারায়ণগঞ্জ – ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার স্বপ্নের রূপগঞ্জের অংশ হিসেবে, একটি স্বপ্নের মডেল দাউদপুর ইউনিয়ন গড়ে তোলা, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ সমানভাবে অংশগ্রহণ করবে।
তিনি উল্লেখ করেন, মহানগর ও গ্রামাঞ্চলের বৈষম্য দূরীকরণ, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখাই হবে তার প্রধান অঙ্গীকার। এ ক্ষেত্রে, তারেক রহমান-এর রাজনৈতিক আদর্শ ও দিক নির্দেশনাকে অনুসরণ করে এগিয়ে যেতে চান বলে জানান তিনি । মোন্তাছির রহমান আরো বলেন , স্বপ্নের দাউদপুর ইউনিয়নে শিক্ষা ব্যবস্থা , সুচিকিৎসা, নির্ভরযোগ্য কর্মসংস্থান , যাতায়াতে নিরাপদ ব্যবস্থা, জংশন বা যেকোনো পরিবহন স্ট ানে ট্রাফিক ব্যবস্থা, পরিবেশ সম্মত নিরাপদ খাদ্য উৎপাদন বা তৈরি করা, ময়লা ও বর্জ্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করন, শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবিত্তিক ও আদর্শ শিক্ষা প্রদান করা , যেখানে সেখানে ভাসমান দোকান বসিয়ে যানজটের সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসন ও সচেতন মহলের দায়িত্ব পালন ও সুদৃষ্টি রাখা, সরকার কর্তৃক বাংলাদেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার ক্ষেত্রে গরিব কৃষকদের, সরকারের সহযোগিতা প্রদান করতে হবে। এতে করে দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।
মোন্তছির রহমান আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক বলে তিনি মনে করেন।
এলাকাবাসীও তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, সম্মিলিত প্রচেষ্টায় দাউদপুর ইউনিয়নসহ সমগ্র দেশ উন্নয়নের নতুন ধারায় এগিয়ে যাবে।