1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

তথ্য প্রতিমন্ত্রীর রিহ্যাবের দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ

  • আপডেট সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

২৩ ফেব্রুয়ারি ২০২৬ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, বিভিন্ন বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ, রিহ্যাবের বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দ, রিহ্যাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিহ্যাবের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান। রিহ্যাব প্রেসিডেন্ট তাঁর বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা দেশের সার্বিক উন্নয়ন ও আবাসন খাতের অগ্রযাত্রার জন্য দোয়া করি। আবাসন খাত শুধু ব্যবসা নয়, এটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান এই খাতের সঙ্গে জড়িত। পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং নীতিগত সহায়তার মাধ্যমে আমরা দেশের উন্নয়নযাত্রায় আরও বড় ভূমিকা রাখতে চাই।” তিনি আরও বলেন, রিহ্যাব সরকারের সঙ্গে সমন্বয় রেখে একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব আবাসন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.