1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১০৩ দেখেছেন

এস.এম.জয়, বগুড়া থেকে: বগুড়ায় ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর আড়াইটার দিকে শহরতলীর বারোপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— হিমা (৫) এবং জান্নাত (আড়াই বছর)। তারা দুজন ওই এলাকার সিএনজি চালক হাবিব ইসলামের মেয়ে।

নিহতের স্বজনেরা জানায়, সকালে বাড়ির সামনে দুই বোন খেলাধুলা করছিল। হঠাৎ তারা নিখোঁজ হয়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পেছনের একটি ডোবা থেকে দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে একটি ক্লিনিকে এবং পরে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওয়ালিউল্লাহ জানান, ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে— খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারোও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.