1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানিয়ে বোয়ালখালী উপজেলায় প্রশাসনের অভিযান

  • আপডেট সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অতিরিক্ত মূল্য আদায়, মজুদদারি ও ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক এবং সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও প্রচলিত আইন মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.