1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

পবিত্র মাহেব রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

১৯ফেব্রুয়ারী বেলা ১১.০০টায় মুন্সীগঞ্জ প্লাজার চতুর্থ তলায় সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষক, লেখক সংগঠক সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশনের সভাপতি, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সহ সভাপতি, চাঁদের হাট মুন্সীগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমানের পিতার ১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সভাপতির বক্তব্যে পিতার স্মৃতিচারণ করতে গিয়ে মোঃ জিয়াউর রহমান বলেন- আমার পিতা সৎ ও কষ্টের জীবনযাপন করে গেছেন, পাঞ্জেগানা মুসল্লি ছিলেন, তাবলীগের মেহনতের মাধ্যমে মানুষকে দীনের দাওয়াত দিতেন। আমার আব্বার মাগফিরাত কামনা করে সবাই দোয়া করবেন।
আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। মাহে রমজানের পবিত্র রক্ষায় দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের আহবায়ক, দৈনিক জনজীবনের সহযোগী সম্পাদক, সাপ্তাহিক নিখুঁত খবরের বার্তা সম্পাদক, জনজীবন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিক্রমপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সেলিম, জাতীয়তাবাদী শ্রমিকদল সৌদি আরব শাখার সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ আতিকুর রহমান শিপন, হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, এপেক্স বিক্রমপুরের সাবেক সভাপতি এসএম মাসুদ রানা, জনজীবন ফাউন্ডেশনের সহ সমাজকল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন মোল্লা।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনজীবন ফাউন্ডেশনের সহ প্রচার সম্পাদক মোঃ নূর হোসেন, মোঃ আনোয়ার হোসেন মিলন, সহ দপ্তর গাজী মাহফুজ সেলিম, মোঃ নাজমুল হাসান, সদস্য নাদিম মাহমুদ, মোঃ ছোটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.