1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ভাড়া বাসা থেকে ট্রাকচালকের মরদেহ উদ্ধার, থানায় হত্যা মামলা

  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুন্ডি ইউনিয়নে একটি ভাড়া বাসা থেকে উজ্জ্বল হোসেন (৩৫) নামের এক ট্রাকচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছে নিহত ব্যক্তির পরিবার। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকার আসাদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল হোসেন পার্শ্ববর্তী জেলা মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামের ইমান আলীর ছেলে।পুলিশ ও বাড়ির মালিক সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে উজ্জ্বল বাসাটি ভাড়া নেন। তিনি একাই সেখানে বসবাস করতেন। মাঝেমধ্যে তাঁর ট্রাকের হেলপাররা আসা-যাওয়া করতেন। চলতি মাসের ১০ তারিখে সর্বশেষ বাড়ির মালিকের সঙ্গে তাঁর কথা হয় এবং তিনি ৩ হাজার টাকা ভাড়া পরিশোধ করেন।মঙ্গলবার দুপুরে দ্বিতীয় তলার কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি সন্দেহজনক মনে করে বাড়ির মালিক পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের তালা ভেঙে লেপে মোড়ানো অবস্থায় অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করে।পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় এক সপ্তাহ আগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহত ব্যক্তির বাবা ইমান আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাতে থানায় হত্যা মামলা করেন বলে জানিয়েছে দৌলতপুর থানা-পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বাড়ির মালিকের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.