1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সোনারগাঁওয়ে ঝমকালো আয়োজনে ‘প্রিন্সিপাল ১০০ শপিংমল’-এর শুভ উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝমকালো  আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘প্রিন্সিপাল ১০০ শপিং মল’। উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে  সীতাতাপ নিয়ন্ত্রিত এ শপিংমলটি সোনারগাঁওয়ের অন্যতম আধুনিক ও বৃহৎ বিপণিবিতান হিসেবে যাত্রা শুরু করল।

মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহর সঞ্চালনায় ও  ড. এ কে এম ফজলুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল ১০০ শপিং মলের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওবায়দুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিন্সিপ্যাল ১০০ শপিং মল এর কমিটির সভাপতি ইয়াসিন খন্দকার, সাধারণ সম্পাদক জাকারিয়া হাবিব, ইমদাদ হোসেন প্রধান, শামিম আহমেদ, পরিচালক শিবলী নোমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা রাকিব হাসান, বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা এ শপিংমল সোনারগাঁওয়ের ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে। ক্রেতাদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত কেনাকাটার পরিবেশ নিশ্চিত করতে কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তারা। উদ্বোধন শেষে অতিথিরা শপিংমলটি পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.