1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

ভূমি অফিসে দালালচক্রের ছায়া: বাকধনিয়া ইউনিয়নে সামাদের প্রভাব, সেবা পেতে অতিরিক্ত টাকার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

ঢাকার সাভার উপজেলার বাকধনিয়া ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে দালালচক্রের সক্রিয়তার অভিযোগ উঠেছে। জমির খারিজ (নামজারি)সহ বিভিন্ন সেবা নিতে আসা সেবাপ্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সরকারি ফি’র বাইরে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিসে সরাসরি আবেদন করলে নানা অজুহাতে ফাইল ঝুলিয়ে রাখা হয়। পরে অফিস চত্বরে অবস্থান করা কিছু ব্যক্তি নিজেদের প্রভাবশালী পরিচয় দিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দেন। তাদের মধ্যে ‘সামাদ’ নামের এক দালালের বিরুদ্ধে বিশেষভাবে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, তার মাধ্যমে টাকা দিলে দ্রুত কাজ হয়, না দিলে আবেদন দীর্ঘসূত্রতায় পড়ে থাকে।
এক ভুক্তভোগী জানান, তিনি নিয়ম মেনে আবেদন জমা দেওয়ার পরও দীর্ঘদিন কোনো অগ্রগতি হয়নি। পরবর্তীতে দালালদের মাধ্যমে যোগাযোগ করলে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার কাজ আর এগোয়নি বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র ভূমি অফিসের আশপাশে সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে সরকারি ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেকেই হয়রানি ও সময়ক্ষেপণ এড়াতে বাধ্য হয়ে দালালদের শরণাপন্ন হচ্ছেন।
এ বিষয়ে বাকধনিয়া ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
সচেতন মহলের অভিমত, সরকারি সেবা নিতে গিয়ে যদি জনগণকে দালালচক্রের দ্বারস্থ হতে হয়, তবে তা প্রশাসনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.