1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

একই সংসদে দুই মন্ত্রিসভা; ছায়া মন্ত্রিসভার ভেতরে গল্প

  • আপডেট সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে চলছে তোরজোর করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের নেতৃত্বে সরকারের মন্ত্রীসভার কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা কার্যকর করতে হলে প্রয়োজন পারস্পরিক সহনশীলতা, নীতিনির্ভর বিতর্কের সংস্কৃতি এবং শক্তিশালী সংসদীয় চর্চা।’ এরাই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় নতুন করে উঠে এসেছে একটি শব্দ ‘ছায়া মন্ত্রিসভা’। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা রাজনৈতিক বিতর্ক, সবখানেই এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। মূলত এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ছায়া মন্ত্রিসভা গঠনের কথা বলেন। তার কথার সাথে সুর মিলিয়ে শিশির মনির একই কথা বলেন। এরপরই এই নিয়ে সৃষ্টি হয় কৌতুহল। দেশের বিভিন্ন মানুষের মুখে প্রশ্ন শুনা যাচ্ছে, একই সংসদে কি সত্যিই দুই মন্ত্রিসভা থাকতে পারে? এটি কি ক্ষমতার দ্বন্দ্বের কোনো নতুন রূপ, নাকি গণতান্ত্রিক কাঠামোর অংশ? এই কৌতূহলের পেছনে রয়েছে সংসদীয় গণতন্ত্রের একটি দীর্ঘদিনের চর্চা, যা অনেক দেশে রাজনৈতিক ভারসাম্য রক্ষার কার্যকর উপায় হিসেবে বিবেচিত। এখন মূল কথা হলো ছায়া মন্ত্রিসভা আসলে কী? সহজভাবে বললে বুঝা যায়, ছায়া মন্ত্রিসভা হলো বিরোধী দলের একটি কাঠামোবদ্ধ পর্যবেক্ষণ ব্যবস্থা। ক্ষমতাসীন সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল একজন করে প্রতিনিধি বা ‘ছায়া মন্ত্রী’ নির্ধারণ করে। তাদের দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নীতি, বাজেট, প্রশাসনিক সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কার্যক্রম বিশ্লেষণ করা। প্রয়োজনে তারা বিকল্প নীতিমালা প্রস্তাব করে এবং সংসদে যুক্তিভিত্তিক সমালোচনা উপস্থাপন করেন। এতে বিরোধী রাজনীতি কেবল প্রতিবাদ বা সমালোচনায় সীমাবদ্ধ থাকে না; বরং তা নীতিনির্ভর প্রস্তুতি ও বিকল্প শাসনদর্শনের চর্চায় রূপ নেয়। ফলে জনগণের সামনে একই বিষয়ে একাধিক নীতিগত অবস্থান স্পষ্ট হয়। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশে নজর দিলে ছায়া মন্ত্রিসভার ধারণা সবচেয়ে সুসংগঠিতভাবে পরিচালিত হয়ে থাকে। যা সংসদীয় ব্যবস্থায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক চর্চা। সেখানে বিরোধী দল আনুষ্ঠানিকভাবে শ্যাডো কেবিনেট গঠন করে এবং প্রতিটি ছায়া মন্ত্রী সরকারের সমমানের মন্ত্রীর কাজ পর্যবেক্ষণ করেন। সংসদে বিতর্ক, বাজেট পর্যালোচনা কিংবা নীতিগত আলোচনায় তাদের সক্রিয় ভূমিকা থাকে। একই ধরনের কাঠামো কার্যকর রয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। এসব দেশে ছায়া মন্ত্রীরা সরকারের নীতির বিকল্প রূপরেখা তৈরি করেন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিশ্লেষণ দেন এবং সংসদীয় বিতর্ককে তথ্যসমৃদ্ধ করে তোলেন। ফলে বিরোধী দল ক্ষমতার বাইরে থেকেও শাসনব্যবস্থার প্রস্তুত বিকল্প হিসেবে নিজেদের গড়ে তোলে। ছায়া মন্ত্রীদের ভূমিকা কেবল প্রতীকী নয়, বরং বাস্তবমুখী। সাধারণত তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বাজেট ও ব্যয় বিশ্লেষণ করেন, নীতিগত সিদ্ধান্তের শক্তি–দুর্বলতা তুলে ধরেন, বিকল্প পরিকল্পনা প্রস্তাব করেন, সংসদে প্রশ্ন ও বিতর্কের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করেন। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন। এই প্রক্রিয়া সরকারকে আরও সতর্ক রাখে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বাড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কার্যকর ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ তৈরি করে। সরকার জানে যে তাদের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষিত হচ্ছে। ফলে নীতি প্রণয়নে বেশি সতর্কতা আসে। একই সঙ্গে বিরোধী দলও ভবিষ্যৎ শাসনের জন্য প্রস্তুত থাকে যা ক্ষমতার শান্তিপূর্ণ রূপান্তরকে সহজ করে। এটি গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও পরিণত করে, কারণ বিতর্ক তখন ব্যক্তি বা দলকেন্দ্রিক না হয়ে নীতিকেন্দ্রিক হয়ে ওঠে। তবে আমাদের দেশের রাজনৈতিক বাস্তবতা তুলনামূলকভাবে ভিন্ন। এখানে দলীয় মেরুকরণ, রাজনৈতিক অবিশ্বাস এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতা প্রায়ই সংসদীয় চর্চাকে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে ছায়া মন্ত্রিসভা কার্যকর করতে হলে প্রয়োজন পারস্পরিক সহনশীলতা, নীতিনির্ভর বিতর্কের সংস্কৃতি এবং শক্তিশালী সংসদীয় চর্চা। এটি সফল হলে বিরোধী রাজনীতিতে কাঠামোবদ্ধ প্রস্তুতি আসবে, সংসদে আলোচনার মান বাড়বে এবং জনগণ বিকল্প নীতির তুলনামূলক ধারণা পাবে। তবে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এটি কেবল আনুষ্ঠানিক কাঠামো হয়ে থাকার ঝুঁকিও রয়েছে। ‌একই সংসদে দুই মন্ত্রিসভার ধারণা ক্ষমতার সংঘাত নয়; বরং গণতন্ত্রে বিকল্প নেতৃত্ব ও নীতিগত প্রস্তুতির একটি পদ্ধতি। উন্নত বিশ্বে এটি পরীক্ষিত একটি চর্চা, যা জবাবদিহিতা ও নীতিনির্ভর রাজনীতিকে শক্তিশালী করে। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি কতটা বাস্তব রূপ পাবে, তা নির্ভর করবে রাজনৈতিক সংস্কৃতি, পারস্পরিক আস্থা এবং প্রাতিষ্ঠানিক পরিপক্বতার ওপর। ছায়া মন্ত্রিসভা নিয়ে বর্তমান আলোচনা তাই কেবল একটি শব্দের কৌতূহল নয়, বরং গণতন্ত্রকে আরও কার্যকর করার সম্ভাব্য পথ নিয়ে একটি বৃহত্তর চিন্তার দরজা খুলে দিচ্ছে। লেখক ও সাংবাদিক

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.