1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

চারঘাট-বাঘাবাসীর প্রাণের দাবি: মন্ত্রী হিসেবে দেখতে চাই আবু সাঈদ চাঁদকে!

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এবং গণমানুষের নেতা আবু সাঈদ চাঁদকে সরকারের মন্ত্রিসভায় স্থান দেওয়ার দাবি এখন চারঘাট ও বাঘার প্রতিটি মানুষের মুখে মুখে। তৃণমূল থেকে উঠে আসা এই সাহসী নেতাকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে জোরালো দাবি জানাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা।

চারঘাট ও বাঘার সাধারণ মানুষের মতে, আবু সাঈদ চাঁদ শুধু একজন সংসদ সদস্য নন, তিনি এই অঞ্চলের অবহেলিত মানুষের কণ্ঠস্বর। তার বলিষ্ঠ নেতৃত্বে এলাকায় শিক্ষা, যোগাযোগ এবং কৃষি খাতে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখতে এবং জাতীয় পর্যায়ে বড় ভূমিকা পালনের জন্য তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

এদিকে সাধারণ জনগণের প্রত্যাশা নিয়ে স্থানীয় কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, আবু সাঈদ চাঁদ সবসময় মানুষের বিপদে-আপদে পাশে থাকেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। অন্যায়ের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান পুরো রাজশাহী বিভাগেই প্রশংসিত। চারঘাট-বাঘার নদী ভাঙন রোধ এবং অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে একজন পূর্ণ মন্ত্রীর প্রয়োজনীয়তা অনুভব করছে এই অঞ্চলের মানুষ।

রাজশাহী অঞ্চলে রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং দলের অবস্থান আরও সুসংহত করতে আবু সাঈদ চাঁদের মতো ত্যাগী ও অভিজ্ঞ নেতাকে মন্ত্রী করার বিষয়টি অত্যন্ত ইতিবাচক হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় নেতাকর্মীদের মতে, তাকে মন্ত্রী করা হলে চারঘাট-বাঘার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।

স্থানীয় সমাজকর্মীদের মতে, আবু সাঈদ চাঁদ মাটি ও মানুষের নেতা। তাকে মন্ত্রী হিসেবে পেলে শুধু রাজশাহী-৬ আসন নয়, পুরো উত্তরবঙ্গের উন্নয়ন নতুন গতি পাবে। চারঘাট ও বাঘার আপামর জনসাধারণের এখন একটাই চাওয়া তাদের প্রিয় নেতা আবু সাঈদ চাঁদ মন্ত্রিসভায় স্থান পেয়ে এলাকার চেহারা বদলে দেবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.