1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

সিলেটের নবনির্বাচিত ৬ সংসদ সদস্যকে বিএমজেএ’র অভিনন্দন

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট-১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ এম এ মালিক, সিলেট-৪ আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটি। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত জনপ্রতিনিধিদের এই অভিনন্দন জানান।
বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি মোহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, জনগণ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামীর যোগ্য নেতৃত্ব নির্বাচন করেছেন। আমরা আশা করি, নবনির্বাচিত সংসদ সদস্যরা সিলেটের মাটি ও মানুষের কল্যাণে এবং আধুনিক সিলেট গড়তে কার্যকর ভূমিকা রাখবেন। বিশেষ করে ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রসারে এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন।
বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকরী সদস্যবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নির্বাচিত সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে সিলেটের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং সমৃদ্ধ সিলেট বিনির্মাণে সারথী হবেন।-

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.