1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

মানিকগঞ্জে সাবেক ও বর্তমানের সেতুবন্ধন: তিন মরহুম নেতার কবরে এস এ জিন্নাহ কবীরের শ্রদ্ধা

  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (ধানের শীষ প্রতীক) এস এ জিন্নাহ কবীর দিনভর ব্যস্ত সময় পার করেছেন শ্রদ্ধা নিবেদন ও দোয়ার মাধ্যমে।  তিনি এলাকার রাজনৈতিক অভিভাবক এবং পরিবারের মরহুম সদস্যদের কবর জিয়ারত করেন। সংসদ সদস্য জিন্নাহ কবীর প্রথমেই বরেণ্য রাজনীতিক ও সাবেক সংসদ সদস্য মরহুম খন্দকার দেলোয়ার হোসেন-এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন। সেখানে তিনি মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।এরপর তিনি সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ মুন্নু-এর কবর জিয়ারত করেন। তিনি মরহুম নেতার রাজনৈতিক অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি এস এ জিন্নাহ কবীর তাঁর নিজ পিতার কবর জিয়ারত করেন। সেখানে তিনি তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে অত্যন্ত আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাত করেন।

​এই জিয়ারত ও দোয়া মাহফিলের সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।​ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উপস্থিত নেতৃবৃন্দ মরহুম নেতাদের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংসদ সদস্য ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.